বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। রবিবার বিকাল থেকে মহানগরীর কোনাবাড়ীর জরুন, চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও কাশিমপুর এলাকার কয়েকটি কারখানায় এ বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিক বিক্ষোভের মুখে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।স্থানীয়রা জানালেন, রবিবার সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় মণ্ডল গ্রুপের একটি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে দুপুরের দিকে তারা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে বে...