যুদ্ধ চলছে। অথচ নেই কামানের গর্জন। নেই যুদ্ধবিমানের শব্দ কিংবা সীমান্তে সেনাসমাবেশ। অস্ত্র এখানে কম্পিউটারের পর্দা। লক্ষ্য শত্রুপক্ষের তথ্যভান্ডার, যোগাযোগব্যবস্থা ও ডিজিটাল অবকাঠামো। এমন এক অদৃশ্য লড়াইয়ের কথা এবার প্রকাশ্যে স্বীকার করল ব্রিটেন। রাশিয়া, চীন, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে গোপনে আক্রমণাত্মক সাইবার অভিযান চালাচ্ছে দেশটি। ব্রিটিশ সামরিক বাহিনীর শীর্ষ এক কর্মকর্তার এই বিরল স্বীকারোক্তি নতুন করে প্রশ্ন তুলেছে। যুদ্ধ ঘোষণা ছাড়াই কি পরাশক্তিগুলো প্রবেশ করেছে সংঘাতের নতুন যুগে?শুক্রবার (...