সাইফের বয়স ৯।
খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে তার বসবাস, স্থানীয় স্কুলে সে পড়ে পঞ্চম শ্রেণিতে। পল অ্যাডামস
সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০০৪ সালে, সাইফের জন্মের প্রায় ১৩ বছর আগে। খুব
স্বাভাবিকভাবেই পল অ্যাডামসের খেলা দেখে তার মতো বাঁহাতি চায়নাম্যান বোলার হওয়ার অনুপ্রেরণা
পাওয়ার সুযোগ সাইফের হয়নি। তাই বোলার হান্টের মঞ্চে এ খুদে বোলারের কণ্ঠে যখন শোনা
গেল তার বোলিং স্টাইল চায়নাম্যান এবং প্রিয় বোলার পল অ্যাডামস, তখন কৌতূহলী না হয়ে
উপায় নেই! এরপর যখন সাইফ বলল সে গুগলি বলে তামিম ইকবালকে আউট করতে চায়, যে...