প্রথমবারের মতো বড় পর্দার জন্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন ছোট পর্দার আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। তার সিনেমার নাম রাখা হয়েছে ‘খলনায়ক’। এর মূল দুটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে নারীপ্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে। ভিকি জাহেদ জানিয়েছেন, ‘খলনায়ক’ সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমা। তিনি বললেন, ‘এটি হবে মানবচরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ন। চিত্রনাট্য, কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী— প্রতিটি ক্ষেত্রেই বৈচিত্র্য ও ভিন্...