পটুয়াখালীর
কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই
আসামিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে পাঠানো
হয়েছে কারাগারে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অব্যাহত রয়েছে অভিযান।
আহত সাংবাদিকের
স্ত্রী রুমা আক্তার ২৭ জুলাই মহিপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার পর সোমবার
রাতে কুয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
মহিপুর থানার ওসি
শামীম হাওলাদার জানান,
‘মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার...