নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা।গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার তেলনজিয়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। চায়ের দোকানি রবিন রাংসা বলেছেন, ‘আমি চায়ের কাপ ধুচ্ছিলাম। আলিফ ফকির ফোন নিতে ফিরে এলে দুজন যুবক এসে সিগারেট চায় এবং পরপর পাঁচটি গুলি করে। ভয়ে আমি ঘরের ভেতরে ঢুকে পড়ি। ঘ...