রাজধানীর শ্যামলী এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ ও তার স্ত্রী।আজ শনিবার সকাল সোয়া সাতটার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজের কাছে ঘটে এ ঘটনা। এ বিষয়ে সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি কাজে স্ত্রীকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিতে আজিমপুর থেকে একটি অটোরিকশায় কল্যাণপুর যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি শিশুমেলার বিপরীত পাশের সড়কে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার স্ত্রীর ভ্যানিটি ব্য...