বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে। একই সঙ্গে দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার লক্ষ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।আজ রবিবার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব...