দেশে অবস্থান করেই বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থায়
কাজের বাস্তব অভিজ্ঞতা, সুযোগ-সুবিধা এবং প্রবেশের কার্যকর কৌশল নিয়ে বিশদ আলোকপাত
করেছেন আলীমূল হাসান
আন্তর্জাতিক পরিসরে
কাজের স্বপ্ন থাকলে দেশের বাইরে পাড়ি জমানোই একমাত্র পথ নয়। বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক
উন্নয়ন সংস্থায় কাজের মাধ্যমে দেশে অবস্থান করেই পাওয়া যায় আন্তর্জাতিক কর্মপরিবেশের
অভিজ্ঞতা। কূটনৈতিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা, গবেষণা, নীতিনির্ধারণ ও বৈশ্বিক বিভিন্ন
ইস্যুতে কাজের সুযোগ থাকায় তরুণদের জন্য এ খাত হতে পারে সম্ভাবনাময় ক্যার...