বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর বিদেশি ঋণ (বৈদেশিক ঋণ) বেড়ে রেকর্ড ৯ লাখ ৪০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। ২০২৫ সালে এসব দেশের বিদেশি ঋণ বেড়েছে ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০২১ সালের পর সর্বোচ্চ এবং ২০২২-২৪ সালের গড় বৃদ্ধির প্রায় চার গুণ। আন্তর্জাতিক অর্থায়নে প্রবেশাধিকার বাড়লেও ঋণের খরচ কমেনি। বিশেষ করে দরিদ্র দেশগুলোকে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সুদহারে ঋণ নিতে হচ্ছে। এতে শিক্ষা, স্বাস্থ্যসহ মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্বব্যাংক গ্রুপের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপ...