বরাবর
মাননীয় অর্থমন্ত্রী
আমি একজন কৃষক। দেশের অর্থনীতির মেরুদণ্ড বলে আপনারা মাঝেমধ্যে আমাদের যে সম্মানটুকু দেন, তা শুনে বুক ফুলে ওঠে। অবশ্য সার কিনতে গেলে বুকের সেই বাতাস বেরিয়ে যায়, আর ঋণ চাইতে গেলে মেরুদণ্ডটা বাঁকা করে ব্যাংকের দরজায় দাঁড়াতে হয়।
শুনলাম, গ্রামীণ ঋণের চার ভাগের তিন ভাগই জোগান দেয় এনজিও ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। ব্যাংক দেয় ১০ শতাংশ সুদে, এনজিও কার্যকর হিসাবে ২৭ শতাংশে, আর মহাজন দেন মাত্র ৫০-৬০ শতাংশে। বাহ্, কী চমৎকার প্রতিযোগিতামূলক বাজার! শুধু প্রতিযোগিতাটুকু নেই। সুদের...