জামালপুরের সরিষাবাড়ীতে অফিস শুরুর আগেই আংশিক ধসে পড়েছে সরকারি ভবন। নির্মাণ খরচ হয়েছে ৬৬ লাখ টাকা। ভবনটি নির্মাণ হয়েছে দুই বছর। উদ্বোধনও হয়েছে তবুও ব্যবহার হতো না। এটি নির্মাণ করা হয়েছিল উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার জন্য।আজ মঙ্গলবার ভবনটি পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভবনের উত্তর পাশের একটি কক্ষসহ একাংশ ধসে পড়েছে। দেয়াল ও কাঠামোর বড় অংশ ভেঙে নিচে পড়ে রয়েছে। এছাড়া ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা গেছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় ভবনটির আরও বড় অংশ ধসে পড়তে পারে।জানা গেছে, ২০...