ময়মনসিংহ নগরীতে নির্মিত হচ্ছে ১০ তলা নতুন একটি সরকারি স্কুল। নগরবাসীর জন্য এটি এক বড় সুসংবাদ। বিশেষ করে নগরের দক্ষিণ অংশের বাসিন্দাদের জন্য এটি এক বড় স্বস্তির খবর। ওই এলাকায় কোনো সরকারি স্কুল নেই। স্কুলটির অ্যাকাডেমিক কার্যক্রম ২০২৮ থেকে শুরু হবে। আর ২০২৭ সালের মধ্যে এর অবকাঠামোগত ও আনুষঙ্গিক সব কাজ শেষ হবে। নতুন এই স্কুলের নাম ভাষা শহীদ আব্দুল জব্বার সরকারি উচ্চবিদ্যালয়।
সংশ্লিষ্টরা জানালেন, ময়মনসিংহে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। জেলার উপজেলা, গ্রাম থেকেও শিক্ষার্থীরা দলে দলে আসছেন এ নগরী...