সরকারি পরিসংখ্যান কি ডেঙ্গুর প্রকৃত চিত্র তুলে ধরছে?
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৪৩ এবং
মৃত্যু হয়েছে ৬৫ জনের। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্র থেকে তথ্য
না আসা, তথ্য পাঠাতে বিলম্ব এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দুর্বলতার কারণে সরকারি হিসাবে
ডেঙ্গুর পুরো চিত্র উঠে আসে না। শুধু হাসপাতালকেন্দ্রিক তথ্যের ওপর নির্ভর করায় একটি
বড় জনগোষ্ঠী হিসাবের বাইরে থেকে যায়। বিশেষ করে বস্তি ও নিম্ন আয়ের এলাকায় জ্বরে আক্রান্ত
অনেকেই হাসপাতালে যান না।...