রপ্তানি
বাড়ানো ও পণ্যের বহুমুখীকরণের
লক্ষ্যে চার দশক ধরে
অন্তত ৪৩টি উদীয়মান খাতকে
নগদ সহায়তা, শুল্ক ছাড়সহ নানা ধরনের সরকারি
প্রণোদনা দেওয়া হচ্ছে। গত ছয় বছরে
নগদ সহায়তার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে বছরে ৭
হাজার ৮৩০ কোটি টাকায়
পৌঁছেছে। কিন্তু এত প্রণোদনার পরও
তৈরি পোশাকের বাইরে চামড়া, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাদ্য কিংবা হালকা প্রকৌশলের মতো সম্ভাবনাময় কোনো
খাত বড় রপ্তানি শিল্প
হিসেবে দাঁড়াতে পারেনি।
অর্থনীতিবিদদের
মতে, এর অন্যতম কারণ
দেশের ‘অ্যান্টি-এক্সপোর্ট বায়াস’ বা রপ্তানিবিরোধ...