শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর সরকারের আরও কঠোর তদারকির পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নাগরিক। বয়স যাচাইকরণসহ বিভিন্ন বাধ্যতামূলক ব্যবস্থার পক্ষেও রয়েছে উল্লেখযোগ্য জনসমর্থন।
রয়টার্স ও ইপসোসের নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান, দুই দলের সমর্থকদের মধ্যেই সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপের পক্ষে সংখ্যাগরিষ্ঠ মত দেখা গেছে।
জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ নাগরিক বলেছেন, সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর সরকারের আরও কঠো...