উন্নয়ন প্রকল্পে সরকারি বরাদ্দের অর্থ ব্যয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে কাজে লাগে, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।আজ রবিবার সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত সভায় প্রধানমন্ত্রীর এই নির্দেশ এলো।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়ে বলেন, সভায় মন্ত্রণালয়ের চলমান কা...