বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য ছিমছাপ অনুষ্ঠান। ছিল ব্যানার-ফেস্টুন। শুধু ছিল না প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি। অনুষ্ঠানে অতিথিদের অনেকের দৃষ্টি কেড়েছে বিষয়টি। আজ বৃহস্পতিবার ছিল এই অনুষ্ঠান।সাভার থেকে আসা পরিবেশকর্মী সুলায়মান নিলয় বললেন, ‘এটা খুবই দৃষ্টি আকর্ষণ হওয়ার মতো ঘটনা—আজকের অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর কোনো ছবি নেই। দুই দিন আগেই পত্রিকায় একটি নিউজ দেখেছিলাম যে, প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন সরকারি অনুষ্ঠানে তার ছবি যেন ব্যবহার না করা হয়। তার নির্দেশের প্...