আগামী মাসের (সেপ্টেম্বর)
শেষের দিক থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হচ্ছে। তালিকার মাধ্যমে মোট দুই লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১০ হাজার জনকে সম্পূর্ণ বিনামূল্যে পাঠানো হবে। আগামী ছয় মাসের মধ্যে শ্রমিক পাঠানোর এ প্রক্রিয়া সম্পন্ন হবে।
গতকাল রবিবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার...