বিদেশি অর্থে ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে? কক্রোচ জনতা পার্টি (সিজেপি)-কে ঘিরে সেই অভিযোগেই নতুন করে রাজনৈতিক সংঘাত। আমেরিকা ও পাকিস্তান থেকে অর্থ নিয়ে সরকার-বিরোধী আন্দোলন পরিচালনার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। সেই বিতর্কের মধ্যেই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দফতরে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন সিজেপি নেতা সৌরভ দাস ও অশুতোষ রাঙ্কা। যন্তরমন্তরে বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া এফআইআরকে কেন্দ্র করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, প্রায় ৭০টি প্রশ্ন...