আপনজন পাড়ি দিয়েছেন না-ফেরার দেশে। তাকে সমাহিত করতে দরকার এক টুকরো জায়গা। প্রতিটি কবরস্থান ঘুরে চোখে পড়ে, চারদিক একের পর এক মরদেহে ঠাসা। দিগ্বিদিক ঘুরেও কাছের মানুষকে কবর দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না স্থান। এই চিত্র ফিলিস্তিনের গাজার। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে ফুরিয়ে এসেছে মৃতদেহ দাফনের জায়গা। গত শনিবার আলজাজিরার একটি প্রতিবেদনে উঠে এসেছে গাজার এমন পরিস্থিতির খবর।
গাজা শহরের জেইতুন এলাকার বাসিন্দা মোহাম্মদ আল-সাউহি। গত ১০ জুন রাস্তার পাশে একটি ছোট চা-কফির দোকানে কাজ করছিলেন তিনি। ‘ইয়েলো লাইন’...