বাংলাদেশের একজন মেয়েকে খেলোয়াড় হয়ে উঠতে কত বাধা পেরোতে হয়? পরিবারের সংশয়, সমাজের কটূক্তি, প্রশিক্ষণের সীমিত সুযোগ, অর্থসংকট— তালিকাটি দীর্ঘ। এত প্রতিকূলতা পেরিয়ে মাঠে পৌঁছেও যদি তাকে যৌন হয়রানির মুখোমুখি হতে হয়, তবে তার যাওয়ার জায়গা কোথায়? নারী খেলোয়াড়দের অভিযোগগুলো তাই ব্যক্তির অসদাচরণের পাশাপাশি ক্রীড়া প্রশাসনের জবাবদিহি, ক্ষমতার ব্যবহার এবং সমান অধিকারের প্রশ্ন।
যৌন হয়রানি আগে ছিল না, এখন হঠাৎ শুরু হয়েছে— এমন সিদ্ধান্তের ভিত্তি নেই। বরং খেলোয়াড়রা মুখ খোলায় আড়ালে থাকা অভিজ্ঞতা সামনে আসছে। দলে...