নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকে পড়া ৭ প্রশিক্ষণার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বিদ্যুৎ চলে যাওয়ায় লিফটটি ভবনের চতুর্থ তলায় আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেন। এ ঘটনায় কেউ আহত হননি।আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া প্রশিক্ষণার্থীরা হলেন, মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা জেলা সমাজসেবা কার্যালয়ের একটি প্রশিক্ষণে অংশ...