মানুষের মুখের
ভাষা যেমনভাবে ভালোবাসা, শান্তি ও সৌহার্দ্যের সেতুবন্ধন গড়ে তুলতে পারে।
তেমনি অসতর্ক একটি বাক্য ভেঙেও দিতে পারে
ব্যক্তি, পরিবার
ও সমাজের ভিত্তিকে। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে গীবত,
অপবাদ ও চরিত্রহননের মতো পাপগুলো আরও সহজ,
দ্রুত এবং ব্যাপক আকার ধারণ করেছে। কোনো
তথ্যের সত্যতা যাচাই না করেই মানুষের বিরুদ্ধে অভিযোগ ছড়িয়ে দেওয়া,
কারও ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা
কিংবা সম্মানহানি করার প্রবণতা উদ্বেগজনক হাড়ে বেড়ে চলেছে। ইসলাম এ তিনটি অপরাধকে
শুধু...