রাতের অন্ধকারে একটি গ্রাম্য সড়কে তিনটি সন্দেহজনক ভ্যান। কয়েক মিনিট দূরেই এমন একটি বিমানঘাঁটি, যেখান থেকে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান চালানো হয়েছে। স্থানীয় এক বাসিন্দার ৯৯৯ নম্বরে ফোনের পর শুরু হওয়া সেই ঘটনা এখন ব্রিটেনের বড় সন্ত্রাসবিরোধী তদন্তে পরিণত হয়েছে। আর সোমবার পুলিশ জানাল, আটক পাঁচজনই ব্রিটিশ নাগরিক, সবাই লন্ডনের বাসিন্দা এবং বয়স বিশের কোঠায়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ান জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে তিনজনের বয়স ২৪, একজনের ২৫ এবং আরেকজনের ২৩ বছর। তিনজন ওয়েস্টমিনস্টার,...