পিতা-মাতার জীবদ্দশায় তাদের সেবা করা যেমন সন্তানের অন্যতম
বড় দায়িত্ব, তেমনি তাদের মৃত্যুর পরও
দায়িত্ব শেষ হয়ে যায় না। ইসলাম শিক্ষা দেয়, মৃত্যুর পরও সন্তান এমন কিছু আমল করতে পারে, যার সওয়াব পিতা-মাতার কাছে পৌঁছে এবং আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি
করেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ
মৃত্যুবরণ করলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি বিষয় ব্যতীত:
সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে
তার জন্য দোয়া করে।’ (মুসলিম, হাদিস: ১৬৩১)
সুতরাং নেককার সন্তানের উচিত পিতা-মাতার ম...