সন্তান মানুষের জীবনে আল্লাহর দেওয়া মূল্যবান এক আমানত।
তাকে খাওয়ানো, পরানো
কিংবা লেখাপড়া শেখানো যেমন অভিভাবকের দায়িত্ব। তেমনি তার চরিত্র, মানসিকতা, নৈতিকতা ও
ঈমান গড়ে তোলাও অভিভাবকের দায়িত্বের অংশ। এ কারণে সন্তান প্রতিপালনে যেমন ভালোবাসা
প্রয়োজন, তেমনি
প্রয়োজন শৃঙ্খলা ও সঠিক দিকনির্দেশনা। তবে শাসনের নামে শিশুকে অপমান, ভয় দেখানো
কিংবা মানসিকভাবে আঘাত করাকে ইসলাম সমর্থ্যন করে না। ইসলাম সন্তান লালন-পালনে
ভালোবাসা ও শাসনের মধ্যে একটি সুন্দর ভারসাম্য প্রতিষ্ঠা করে দিয়েছে।
পবিত্র কোরআনে মহান আল...