সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্নে ফরিদপুরের বিভিন্ন মন্দিরে সাড়ম্বরে পালিত হয়েছে মহালয়ার বিশেষ অনুষ্ঠান। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শহরের ঝিলটুলি সার্বজনীন মন্দির, পুরাতন কালি মন্দির ও শ্রী ধাম শ্রী অঙ্গনে দেবী দুর্গার আগমনী বার্তাকে বরণ করে নিতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সন্ধ্যায় শারদীয় উৎসবের সূচনা লগ্নে মন্দিরগুলোতে ভক্তদের ঢল নামে। ঢাকের উৎসব, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন...