কলকাতার একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়াম ঘিরে রবিবার যে উত্তেজনার শুরু, রাত গড়াতেই তা রূপ নেয় সংঘর্ষে। অভিযোগ-পাল্টা অভিযোগ, বহিরাগতদের জমায়েত, ছাত্রদের আহত হওয়ার খবর এবং পুলিশের সামনেই বারবার হাতাহাতির ঘটনায় সোমবারও থমথমে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। ঘটনার জেরে পঞ্চসায়র থানায় চারটি পৃথক এফআইআর হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।ঘটনার সূত্রপাত হয় রবিবার, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের মূল অডিটোরিয়ামে অনুষ্ঠান করছিল আরএসএস ঘনিষ্ঠ সংগঠন অখ...