ডিজিটাল যুগে তথ্যের প্রবাহ আগের যেকোনো সময়ের তুলনায়
দ্রুত। একটি খবর, ছবি
বা ভিডিও মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু এই সহজলভ্যতার সঙ্গে
বেড়েছে ভুয়া খবর, গুজব, বিকৃত তথ্য
এবং অপপ্রচারের ঝুঁকিও। অনেক সময় মানুষ সত্যতা যাচাই না করেই একটি তথ্য শেয়ার করে, যার ফলে
ব্যক্তি, পরিবার, সমাজ এমনকি
রাষ্ট্রও ক্ষতির মুখে পড়ে। ইসলাম এ বিষয়ে সুস্পষ্ট নীতি দিয়েছে। কোরআন ও সুন্নাহর
শিক্ষা হলো, কোনো
তথ্য গ্রহণ বা প্রচারের আগে তা যাচাই করা ঈমানদারের দায়িত্ব।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন...