সকালের নাশতায় কী খাবেন এ নিয়ে পরামর্শের শেষ নেই। কিন্তু নতুন এক গবেষণা বলছে, কী খাচ্ছেন তার পাশাপাশি কখন খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ হতে পারে। দিনের প্রথম ও শেষ খাবারের সময়ের সঙ্গে মানুষের আয়ুর একটি সম্পর্ক পাওয়া গেছে।গবেষকেরা যুক্তরাষ্ট্রের ৪০ বছর বা তার বেশি বয়সী ৩১ হাজার ৪৪ জন প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করেন। অংশগ্রহণকারীদের তথ্য নেওয়া হয়েছিল ১৯৯৯ থেকে ২০১৮ সালের মধ্যে পরিচালিত ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভে থেকে। তারা আগের ২৪ ঘণ্টায় কী খেয়েছেন বা পান করেছেন এবং কখন খেয়ে...