তরুণদের তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নে কাজ শুরু করেছে সরকার। তরুণদের সুরক্ষায় এ উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। আজ রবিবার শিল্পকলা একাডেমিতে নারী মৈত্রী আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।মাহ্দী আমিন বলেন, ‘একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে সেই দেশের তরুণদের ওপর। আর এই তরুণদের তামাক থেকে দূরে রাখতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত...