কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থায় ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে যতটা আলোচনা হয়, কৃষকের সমস্যা নিয়ে ততটা হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করা, আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা এবং সরবরাহ ব্যবস্থার কোনো পর্যায়েই কৃষক যাতে প্রতারণার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শুধু ভর্তুকি দিয়ে কৃষি খাত টিকিয়ে রাখার কার্যকারিতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ব্লকচেইনের মাধ্যমে কৃ...