সরকারি অফিস বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানেই মানা হচ্ছে না জাতীয় পতাকা-সংক্রান্ত আদেশ ও বিধিমালা। জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী বা যোগ্য নন– এমন কর্মকর্তা-কর্মচারীদের অনেকে সরকারি নিয়ম লঙ্ঘন করে নিজ চেয়ারের পেছনে বা টেবিলের ওপরে প্রদর্শন করছেন পতাকা। এসব ক্ষেত্রে বজায় রাখা হচ্ছে না জাতীয় পতাকার সঠিক আকার, অনুপাত ও রঙ। এমন পরিস্থিতিতে জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ অধীন দপ্তর ও সাংবিধানিক বা স্বশাসিত সংস্থাকে নির্দেশনা দিতে সচিবদের চিঠি দিয়েছে মন্ত্র...