রেকর্ড ফলনের পর ভালো দামের আশায় আধুনিক সংরক্ষণাগারে পেঁয়াজ মজুদ করেছিলেন পাবনার হাজারো কৃষক। কিন্তু সেই সংরক্ষণাগারেই আষাঢ় মাস থেকে শুরু হয়েছে পচন। কোথাও ছত্রাক, কোথাও অঙ্কুরোদগম— প্রতিদিনই ঝুড়ি ভরে ফেলে দিতে হচ্ছে নষ্ট পেঁয়াজ। সংরক্ষণে ক্ষতির পাশাপাশি বাজারেও মিলছে না প্রত্যাশিত দাম। ফলে উৎপাদন ব্যয় তোলা নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এই জেলার কৃষকরা।
এই সংকটের বাস্তব চিত্র মিলেছে সাঁথিয়া উপজেলার বনগ্রামে। পেঁয়াজ চাষি মনোয়ার পারভেজ মানিক প্রতিবেশীদের সঙ্গে মিলে প্রায় ৪০...