বিশ্ববাজারে এককভাবে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দেশের রপ্তানিতে বৈচিত্র্য আনা ও তা টেকসই করতে পণ্য এবং বাজার— দুই ক্ষেত্রকেই বহুমুখীকরণ করার বিকল্প নেই। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ এবং শুল্কমুক্ত সুবিধা হারিয়ে যাওয়া রুখতে নির্দিষ্ট পণ্য ও দেশের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এই পটভূমিতে পণ্য ও বাজারের সমন্বিত বহুমুখীকরণের লক্ষ্য নিয়ে কৌশলগত পদক্ষেপ জোরদার করেছে সরকার।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগই আসছ...