মাদারীপুরের রাজৈর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধর বিরুদ্ধে। তিনি সম্পর্কে শিশুটির দাদা হন। মামলার এজাহার সূত্র জানায়, গত ৩ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে খেলাধূলা করছিল। অভিযুক্ত শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে ফিরে তার সঙ্গে ঘটা ঘটনার কথা জানায়। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগের পাশাপাশি মাদারীপুর আদালতে শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। তবে, স্বামীর বিরুদ্...