মহাভারত
মহাভারতের
অনেক নামের ভেতরে একটি নাম ছিল
‘জয়’। কীসের জয়,
কার পরাজয়? একজন মানুষ আসলে
কে? কী তার পরিচয়?
মহাভারত পড়লে এর উত্তর
হলো— মানুষের আকাঙ্ক্ষা বা ইচ্ছাই হলো
সেই মানুষ। সে কী চায়?
কীভাবে চায়?— এর উত্তরের একজন
মানুষের পরিচয় উঠে আসে। মহাভারত
পড়লে একজন মানুষ, যদি
তার কোনো দক্ষতা থাকে,
তো সেই দক্ষতার দায়
বারবার অনুভব করতে পারে। মহাভারত
বিশাল বই। বড় বইয়ের
একটি বড় দিক হলো—
এ বই অনেকটা সময়
আমাদের চুপ থাকতে সাহায্য
করে। আর যে চুপ
থাকতে পারে, সেই ভাবতে পারে।
মহাভারত পড়া শু...