দীর্ঘদিন ধরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্তাদের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের ঠকানোর অভিযোগ রয়েছে। মূল ব্যবসায় সাফল্য না পেলেও শেয়ারহোল্ডারদের অর্থের সুদে তারা ভাগবাটোয়ারা নিচ্ছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই)। মূল ব্যবসায় বড় লোকসান এবং পরিচালন আয়ে ব্যয় মেটাতে ব্যর্থ হলেও প্রতিষ্ঠানটি এফডিআর, ট্রেজারি বিল ও বন্ড কিনে সুদ থেকে মুনাফা করছে। আশ্চর্যের বিষয় হলো, এই মুনাফার ৫ শতাংশ আবার অবলীলায় নিচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা অথচ প্রকৃত শেয়া...