আগামী ডিসেম্বরের মধ্যেই যৌক্তিক ও মানসম্মত নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও নবগঠিত ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার।আজ সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে শ্রমিকদের অবিলম্বে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল বলেছেন, ‘শ্রমিক নেতারা কোনো আনুষ্ঠানিক ধর্মঘট বা কারখানা বন্ধের ডাক দেননি। বরং কতিপয় বহির...