নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পার হলেও
জনজীবন এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি। চারদিকে ধ্বংসের চিহ্ন। পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত
হচ্ছে আপনজন হারানোর কান্না। উত্তরগয়ার সুদীপও হারিয়েছেন তার পরিবারের সদস্য। তবে এখন
শোক করার সময় নেই তার। চোখের পানি মুছে ছুটছেন উদ্ধার অভিযানে— যদি আর কারও স্বজনকে
ফিরিয়ে আনতে পারেন, যদি কাউকে এই দুঃসহ সময়ে একটু আরাম দিতে পারেন।
রসুয়ার উত্তরগয়ার দুই ভাই সুদীপ আর প্রদীপ।
সুদীপের বয়স ৩১, প্রদীপের ২৭। তারা শুধু ভাই না, বন্ধুও। চাচা-চাচি অনেক কষ্টে মানুষ
করেছেন তাদের। জ...