বাংলার সাংস্কৃতিক ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁরা
প্রাতিষ্ঠানিক স্বীকৃতির বাইরে থেকেও নিজের সৃষ্টিকর্ম দিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে
বেঁচে থাকেন। শিল্পী শৈল চক্রবর্তী তাঁদেরই একজন। কার্টুনিস্ট, ইলাস্ট্রেটর, চিত্রশিল্পী,
গ্রন্থকার এবং বাংলার আধুনিক পাপেট্রির পথপ্রদর্শক— এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটি
আজও শিক্ষিত বাঙালির মনোজগতে এক জীবন্ত উপস্থিতি। তাঁর জন্ম ১৯০৯ সালে, হাওড়া জেলার
আন্দুল-মৌরিগ্রামে। পিতা উদয়নারায়ণ চক্রবর্তী ছিলেন আন্দুল হাইস্কুলের শিক্ষক, মা
রানি চক্রবর্তী গৃহিণী। শৈল চ...