মূল্যবান সামুদ্রিক সম্পদ শৈবাল। বিশ্বব্যাপী খাদ্যপণ্য, ঔষধি ও প্রসাধনী পণ্য, সার, বায়ো ফুয়েল এবং পরিবেশ দূষণরোধক পণ্য উৎপাদন হয় শৈবাল থেকে। লবণাক্ত, আধা লবণাক্ত পানির পরিবেশে এটি জন্মে এবং চাষাবাদ হয় সহজে। বর্তমানে দেশেও দেখা যাচ্ছে শৈবাল চাষের অপার সম্ভাবনা।কক্সবাজার শহরের কোলাহল ফেলে মাত্র ৪ কিলোম...