গাড়ি
থেকে নেমে অনুশীলন মাঠের
দিকে এগিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। গত দুই দশকে,
এ দৃশ্য কতবারই না ক্যামেরাবন্দি করেছেন
আলোকচিত্রীরা। ক্যামেরার লেন্সে দেখেছেন মেসির বদলে যাওয়া, বালক
থেকে পুরুষ হয়ে ওঠা। তবে
সোমবার সকালের ছবিতে মেসিকে কি একটু অন্যরকমই
দেখাল?
সেই
দিনটা অবশেষে চলেই এলো। আর্জেন্টিনার
হয়ে মঙ্গলবার রাত ৮টায় শেষবারের
মতো খেলতে নামবেন মেসি। মনুমেন্তাল স্টেডিয়ামে প্রতিপক্ষ বেনিন। সেই ম্যাচ খেলতে
আর্জেন্টিনায় পৌঁছে গেছেন ফুটবলের জাদুকর। অনুশীলন জার্সিতে মেসিকে দেখা গেছে হাসিমুখেই,
কো...