ইউরোপের
বাইরে হওয়া বিশ্বকাপে মাত্র
দুবার শিরোপা জিতেছে ইউরোপের কোনো দেশ—২০১০
সালে দক্ষিণ আফ্রিকায় স্পেন আর ২০১৪ সালে
ব্রাজিলে জিতেছিল জার্মানি। ২০২৬ বিশ্বকাপেও কি
দেখা যাবে ইউরোপের দাপট?
কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের
ছয়টিই কিন্তু ইউরোপের— বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড। বাকি
দুই দল বর্তমান চ্যাম্পিয়ন
আর্জেন্টিনা ও আফ্রিকার প্রতিনিধি
মরক্কো। ১৯৯৪ সালের পর
ইউরোপের বাইরে অনুষ্ঠিত কোনো বিশ্বকাপে শেষ
আটে এত বেশি ইউরোপীয়
দল আর দেখা যায়নি।
শুরুটা
ছ...