রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকার বাসিন্দা মুসলিমা
জাহান। গত রবিবার অফিস শেষে রাত ৯টায় বাসায় ফেরেন। ফ্রিজে রাখা খাবার ওভেনে গরম করে
খেতে বসতেই বিদ্যুৎ চলে গেল। চার্জার লাইট দিয়ে কোনো মতে নিজেদের খাওয়া শেষ করলেন।
এরপর সাড়ে চার বছর বয়সী মেয়ের খাবার গরম করতে গিয়ে দেখলেন চুলায় নেই গ্যাস। কিন্তু
কিছুক্ষণ অপেক্ষার পরও এলো না বিদ্যুৎ, চুলায় এলো না গ্যাস। বাধ্য হয়ে সে রাতের জন্য
শুকনো খাবার খাওয়ালেন মেয়েকে।
মুসলিমা বলছিলেন, আগে মেয়ের স্কুলের টিফিন বাসায় তৈরি করলেও এখন গ্যাস-বিদ্যুতের
অভাবের কারণ...