জুলাই গণঅভ্যুত্থান, স্বৈরাচারবিরোধী লড়াই, বৈষম্যহীন সমাজের স্বপ্ন এবং হারিয়ে যাওয়া মানুষের প্রতি দায়বদ্ধতার কথা নিয়ে মঞ্চে আসছে তীরন্দাজ রেপার্টরির সপ্তম প্রযোজনা ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। ঢাকার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় এর প্রদর্শনী হবে।
নাটকটির গল্প লিখেছেন দীপক সুমন। নির্দেশনা তারই। নাট্যরূপ দিয়েছেন ঋজু লক্ষ্মী অবরোধ। এর কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাকের মধ্যে বেড়ে ওঠা এক নতজানু নাগরিক। তার জীবনের বড়...