বাংলাদেশের শিশু চিকিৎসার জনক মনে করা হয় জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খানকে। শিশুদের জন্য যে বিশেষ ধরনের চিকিৎসাব্যবস্থা ও চিকিৎসক দরকার, এ ধারণা দেশে তিনিই
প্রতিষ্ঠিত করেছেন।
এমবিবিএস পাস করেছিলেন ১৯৫২ সালে। তারপর চলে যান সাতক্ষীরায় নিজ এলাকায়। এটা এমন সময়ের কথা, যখন গোটা সাতক্ষীরায় কোনো এ...