স্কুলে শিশুরা যায় নিজেকে গড়তে, স্বপ্ন দেখতে, বিশ্বটাকে পড়তে। কিন্তু সেই স্কুলই যদি হয়ে ওঠে আতঙ্কের জায়গা, তাহলে শিক্ষার পরিবেশের চেয়ে বড় হয়ে দাঁড়ায় নিরাপত্তার প্রশ্ন। বাগেরহাটের রামপালে ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ, আতঙ্কে ১ হাজার ৭৭০ শিশু— এ প্রতিবেদনে উঠে আসা তথ্য শুধু একটি অবকাঠামোগত দুর্বলতার খবরই নয়; এটি সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বহীনতার একটি গুরুতর চিত্র।
এই ১৯টি বিদ্যালয়ে পড়ছে প্রায় ১ হাজার ৭৭০ শিক্ষার্থী। অর্থাৎ প্রতিদিন প্রায় ১ হাজার ৭৭০টি শিশু এমন ভবনে প্রবেশ করছে, যেগুলো...