মুন্সীগঞ্জ মর্গে ময়নাতদন্ত শেষে তিন দিন পর পরিবারের কাছে ফিরল পাঁচ বছরের শিশু তোয়াবার মরদেহ। ছোট্ট শিশুটির নিথর দেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। একদিকে শিশুকন্যাকে হারানোর শোক, অন্যদিকে একই ঘটনায় বাবাকেও হারানোর বেদনা—পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।আজ শনিবার বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খাসকান্দি মোল্লাবাড়ি কবরস্থানে তোয়াবার দাফন সম্পন্ন হয়।এদিকে শিশু তোয়াবা ও ত...